দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সোনাবো এলাকার সাদ্দাম হোসেন, পিতলগঞ্জ এলাকার মজনু মিয়া, শাকিল মিয়া, নিকু চন্দ্র দাস, মাইদুল ইসলাম, পনির মিয়া, মহাকান্ত, দুর্জয় চন্দ্র দাস, আমান মিয়া, শফিকুল, ইমান আলী ও রফিকুল ইসলাম।
এর মধ্যে সাদ্দাম হোসেন ও নিকু চন্দ্র দাসকে এক বছর, রফিকুল ইসলামকে দুই মাস এবং বাকি নয়জনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করলে শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এমএস/